ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মহিপুরে শিশুকে যৌন হয়রানীর দায়ে বৃদ্ধ গ্রেফতার

কলাপাড়ায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে(১০) যৌন হয়রানীর অভিযোগে সুলতান হাওলাদার(৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রাম থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার হওয়া ওই বৃদ্ধ চার মেয়ে ও দুই ছেলের জনক। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।


মামলার বিবরনে জানা যায়, গত সোমবার দুপুরে ওই কিশোরীকে প্রতিবেশী সুলতান হাওলাদারের ঘরে চাউল মাপার কুড়া আনতে পাঠায় তার মা। এসময় কিশোরীকে ঘরে ডেকে নিয়ে যৌণ হয়রানী করে সুলতান। কিশোরী বাড়ি গিয়ে তার অভিভাবককে ঘটনাটি জানায়। কিশোরীর অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে  সে অস্বীকার করে। সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে কিশোরীর মা। 


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑